ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণে মাঠে থাকবে টিম সেলিম উদ্দিন*

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৬ ১৯:৪০:০৪
ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণে মাঠে থাকবে টিম সেলিম উদ্দিন* ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণে মাঠে থাকবে টিম সেলিম উদ্দিন*
নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটিতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ টিম গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও পশুর হাটে জামায়াতের বিশেষ সেবা বুথ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শুধু সরকারি প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকল নাগরিকের। তিনি বলেন, কোরবানি দেওয়া যেমন ইসলামের বিধান, তেমনি পরিচ্ছন্নতাও ঈমানের অংশ। তাই ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। এ সময় আগত ক্রেতাদের মাঝে পশুর বর্জ্য অপসারণে সচেতনতামূলক বিশেষ ময়লার ব্যাগ বিতরণ করা হয়। সেলিম উদ্দিন জানান, রাজধানীর আফতাবনগর, গাবতলীসহ বিভিন্ন পশুর হাটে এ ধরনের সেবা বুথ স্থাপন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ