পূর্বধলায় ইউপি চেয়ারম্যানকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পূর্বধলায় ইউপি চেয়ারম্যানকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম খোকনকে মোবাইল ফোনে ও প্রকাশ্যে গালিগালাজ, অপমান এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দিন সরকার (সোহাগ)-এর বিরুদ্ধে।ড় এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ২৫ মে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চেয়ারম্যান খোকন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিজিএফ কার্ড বরাদ্দকে কেন্দ্র করে প্রথমে প্রকাশ্যে চেয়ারম্যানের পথরোধ করে হুমকি দেন সোহাগ। পরে রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও ইউনিয়ন পরিষদের সামনে ‘লটকিয়ে রাখার’ হুমকি দেন তিনি। কথোপকথনের অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জিডিতে চেয়ারম্যান উল্লেখ করেন, অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে বাধা ও অনৈতিক সুবিধা দাবি করে আসছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত সোহাগের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, সোহাগ বর্তমানে দলের কোনো পদে নেই। ফলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স