ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৬ ১৫:৪৩:৩১
দিনাজপুরের  হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
প্রতিনিধি মোঃ সাকিব হাকিমপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে হাকিমপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন-এর নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাকিমপুর থানার উদ্যোগে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, “মাদক নির্মূলে হাকিমপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে, পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার হলে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ