ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ২০:৪৮:৪০
সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড ও ফায়ার ব্রিগেডের সামনে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো, পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মিতা খাতুন ও মেয়ে সাহারা খাতুন এবং শাহজাদপুর উপজেলার মশিপুর আশ্রয়ন প্রকল্প এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সোমবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ডে সিএনজি অটোরিকশা ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে সিএনজি অটোরিকশা যাত্রী মিতু ও তার মেয়ে সাহারা খাতুন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দুজনই মারা যায়।

অন্য দিকে একই মহাসড়কের ফায়ার ব্রিগেড এলাকায় বেলা ১১টার দিকে ট্রাকচাপায় মো. আলী নিহত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ