ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৯:৫১:৫৬
মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক এবং লরির হেলপার নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার বেলগাছি উপজেলার মুসলিমপাড়ার মোহাম্মদ টাবুর পুত্র ট্রাকচালক মোহাম্মদ হোসেন এবং সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের পুত্র হেলপার অন্তর দাস।

পুলিশ জানায়, সোমবার রাত ২টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি সেনা ক্যাম্পের সামনে মাওয়ামুখী লেনে একটি মালবাহী ট্রাক সামনের মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের ভেতর আটকা পরে ট্রাকচালক মোহাম্মদ হোসেন। মারাত্মক আহত হয়, আহত মোহাম্মদ হোসেনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, মোহাম্মদ হোসেনের লাশ হাসাড়া থানায় রয়েছে।

এদিকে রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দড়ি বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে যাওয়ার সময় দ্রুতগামী একটি লরি কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে লরির হেলপার অন্তর দাস নিহত হন। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল জানান, লাশ হাইওয়ে থানায় রয়েছে।

পুলিশ জানায়, ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ