ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মির্জাগঞ্জে ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৯:২৫:২০
​মির্জাগঞ্জে ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল ​মির্জাগঞ্জে ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল

ডি কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: 

মির্জাগঞ্জের সন্তান মো. শাহীন মোল্লা ঢাকা দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৫ মে) বিকাল ৫ টায় সুবিদখালীর বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের তিন রাস্তার মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। মিছিলটিতে  উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

মিছিল শেষে গার্লস স্কুলের সামনে পথসভায় বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি মো. শাহীন মোল্লা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরুল ইসলাম আলাল, রাজিব মাঝী, ছাত্রদল নেতা মো, নাঈম হোসেন, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির ফরাজী, সাধারণ সম্পাদক তাওহিদ হোসেন প্রমুখ। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে ঢাকা দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি শাহীন মোল্লাকে মির্জাগঞ্জ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ