ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৭:০০:৪৩
ফরিদগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার ফরিদগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
ফরিদগঞ্জে পৃথক ঘটনায় দুই প্রবাসীর গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, ফারজানা আক্তার (২২) ও আকলিমা আক্তার(১৮)।

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর ও রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের দুইজনের স্বামীই প্রবাসে থাকেন।

‎জানা গেছে, উপজেলার সন্তোষপুর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার সকালে স্বামীর বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানায়।

‎অপরদিকে, রূপসার চরমান্দারী গ্রামের সৌদি প্রবাসী মেহেরাজ হোসেনের স্ত্রী আকলিমা আক্তার বাবার বাড়িতে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে বলে জানা যায়। পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জনা যায়।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ