ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৬:৪১:২০
শ্রীমঙ্গলে লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের সামনে জরিপ মিয়ার লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত সুনিল সাঁওতাল (৩৫) রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে সুনিল সাঁওতাল ঘাস কাটতে জরিপ মিয়ার লেবুবাগানে যান। কিন্তু বাগানের চারিদিকে শূকর তাড়ানোর বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ