ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ইয়াবাসহ ৮ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৫:০২:৩৭
রামপালে ইয়াবাসহ ৮ যুবক আটক রামপালে ইয়াবাসহ ৮ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের রামপাল উপজেলায় মাদক, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ জন মাদক মামলার আসামি, ১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে রামপাল থানা সূত্রে জানা গেছে।

রামপাল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

রামপাল থানার (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কেউ অপরাধ করে পার পাবে না।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, মাদক ও অপরাধীর দৌরাত্ম্য কমাতে নিয়মিত অভিযান প্রয়োজন।

বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি মাদক ও অপরাধ-বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রামপাল থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ