ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় নারীদের জন্য থাকছে রেলের আলাদা কোচ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৪:৫১:২৮
ঈদযাত্রায় নারীদের জন্য থাকছে রেলের আলাদা কোচ ঈদযাত্রায় নারীদের জন্য থাকছে রেলের আলাদা কোচ
নিজস্ব প্রতিবেদক:
সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় নারীদের জন্য রেলে আলাদা কোচ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে রোববার রাতে প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন।

সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের ওপরে, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় দেয়া কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। আর ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ঈদুল আজহায় দুদিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বে জানিয়ে তিনি বলেন, টিকিট কেটে যারা যাবেন, গাড়ির জন্য অপেক্ষা করবেন, এই প্রক্রিয়া নিরুৎসাহিত করি। ফিটনেস গাড়ি পর্যাপ্ত নেই। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ