ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৪:৪১:৫৬
শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
শিশু রামিসার নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের দ্রুত শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে কুড়িগ্রামে প্রতিবাদ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
রোববার(২৪ মে) সকাল ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা)’র সদস্য মোঃ ফাহিদ হাসান, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, এমজেএসকেএস’র প্রকল্প সমন্বয়কারী মোঃ লুৎফর রহহমান, কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদের সভাপতি মোছাঃ রওশন আরা বেগম প্রমুখ।
 
বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। গত ৪ মাসে দেশে ১১৮ কন্যাশিশু ও ১৭ শিশু খুনের শিকার হলেও আজও সেসব বিচার কার্যক্রম শুরু হয়নি। বিচারিক কাঠামোর দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশু ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে। 
 
তারা দ্রুত বিশেস আদালতের মাধ্যমে এসব ঘটনার বিচারের নিষ্পত্তিরও দাবি জানান।
 
অন্যদিকে, একই দাবিতে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে দুপুরে ধর্ষণ ও নিপিড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম এই ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে ধর্ষণ আইনের নীতিগত সংস্কার ও পরিবর্তনের দাবি জানিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিশু ও নারী সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার কাজ সমপন্ন করার দাবিও জানানো হয়।
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ