ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই, গ্রেপ্তার আসামি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৪:১৩:২৯
ইসলামী ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই, গ্রেপ্তার আসামি ইসলামী ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই, গ্রেপ্তার আসামি
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাই মামলায় এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ মে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দুমকি বাজার আউটলেটের ইনচার্জ ফিল্ড অফিসারকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমে বের হন। বেলা ১১টার দিকে রাজাখালী ফার্মগেট এলাকায় পৌঁছালে চারজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাদের মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় ২০ মে দুমকি থানায় মামলা দায়ের করা হয়।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম রনি ওরফে ‘কসাই রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ