ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৩:৫৭:৩৪
শেরপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত শেরপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে পিকআপের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. বিল্লাল (৬০) বগুড়া জেলার শাজাহানপুর থানার খাদাশ গ্রামের বাসিন্দা।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ