ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৩:৩৪:২০
ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে প্রতিদিন বহু মানুষ আসেন। তবে ফটক বন্ধ থাকায় বাইরে থেকেই ফিরে যেতে হয় তাদের। রোববার তোলা। ছবি: আমার দেশ
রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধ সারা বছরই উন্মুক্ত থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় জাতীয় তিন নেতার মাজারও উন্মুক্ত থাকে। ব্যতিক্রম শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ।

ঢাবির কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবরস্থানে কবি কাজী নজরুল ও শহীদ শরীফ ওসমান হাদির সমাধি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। কোনো লিখিত সিদ্ধান্ত ছাড়াই সমাধিস্থল বন্ধ রাখায় দর্শনার্থী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আর হতাশা তৈরি হয়েছে।

জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে সমাহিত করার পর থেকেই অলিখিতভাবে প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়। এরপর থেকে দর্শনার্থীরা জাতীয় কবির সমাধিতে প্রবেশ করতে পারছেন না। বাইরে থেকে দেখেই ফিরে যেতে হয় তাদের।

সরেজমিনে দেখা যায়, সমাধিস্থলের প্রধান ফটক তালাবদ্ধ। প্রবেশপথের দুপাশে ফুটপাতে বসেছে বইয়ের দোকানসহ চুড়ি-গয়নার দোকান। কোনো সুস্পষ্ট নির্দেশনা বা নামফলক না থাকায় অনেকেই বুঝতে পারেন না যে, সেখানে জাতীয় কবির সমাধি অবস্থিত।

ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন তুষার বলেন, ‘কবি নজরুলের মাজার আগে সব সময় উন্মুক্ত ছিল। যে কেউ গিয়ে শ্রদ্ধা জানাতে পারত। কিন্তু শহীদ হাদিকে এখানে সমাধিস্থ করার পর থেকেই এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কেউ চাইলেও প্রবেশ করতে পারে না।’

তিনি আরো বলেন, ‘নজরুল তার কবিতায় মানুষের কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। কিন্তু মাজার তালাবদ্ধ থাকায় সেই আকাঙ্ক্ষা যেন অপূর্ণই থেকে যাচ্ছে।’

সন্তানদের নিয়ে সমাধি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান আজিমপুরের বাসিন্দা ফরিদা আক্তার। যাওয়ার সময় তিনি বলেন, ‘আমরা নজরুল ও হাদির সমাধি দেখতে এসেছিলাম। গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে দেখে চলে যেতে হচ্ছে। কেন বন্ধ রাখা হয়েছে, তাও জানি না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ