ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে ৩ হাজার ৭ শত ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৩:২৪:০৪
পার্বতীপুরে ৩ হাজার ৭ শত ইয়াবাসহ নারী আটক পার্বতীপুরে ৩ হাজার ৭ শত ইয়াবাসহ নারী আটক
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পল্লী থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ নারী আটক।

জানা যায়, গতকাল রোববার (২৪মে) রাত আনুমানিক ৮ টার সময় গোপন সংবাদের ভিক্তিতে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার বড় চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ আয়েশা ছিদ্দিকা আশা (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় আটক নারীর বসতঘর ও দেহ তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনা করেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে একটি রেইডিং টিম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ