ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলবেনিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১৩:১৯:৪৮
আলবেনিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদী যুবকের মৃত্যু আলবেনিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদী যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওমর ফারুক (২৬) উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের মৃত মো. মালু মিয়ার ছোট ছেলে।



তার বড় ভাই আবু সালেহ বলেন, প্রায় দুই বছর আগে ওমর ফারুক আলবেনিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি এনসিপি কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার ছিলেন। রোববার সকালে রুমে ঘুমিয়ে ছিলো ওমর ফারুক। এ সময় বাবুর্চি রান্না করছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে রুমের অন্যরা দ্রুত বের হলেও ওমর ফারুক পারেননি। তার রুমমেট হাসু মিয়া মোবাইলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ