ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের, স্ত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১২:৩৭:৫৯
বগুড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের, স্ত্রী হাসপাতালে বগুড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের, স্ত্রী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা ও তার চার বছরের শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ি সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী লেনের পর্যটন মোটেলের বিপরীত পাশে, বনানী নামক স্থানে একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. আনিসুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়েশা (৪) মারা যান। গুরুতর আহত আনিসুরের স্ত্রী মোছা. পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনিসুর রহমান পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. এরশাদ আলীর ছেলে। তিনি রংপুরের মহিমাগঞ্জে ব্র্যাক এনজিওর ‘সিও’ (CO) হিসেবে কর্মরত ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ