ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১২:৩৪:৫২
ঈদুল আজহার জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদুল আজহার জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে এতথ্য জানা গেছে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন এবং ঈদের দিন ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করেন।

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য এই প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে থাকেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ