ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলশীতে জায়গা দখলকে কেন্দ্র করে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১১:১২:৫৭
খুলশীতে জায়গা দখলকে কেন্দ্র করে গোলাগুলি খুলশীতে জায়গা দখলকে কেন্দ্র করে গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের খুলশী ডেবারপার এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে রোববার দিবাগত রাতে উত্তেজনার পর ভোরের দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে প্রথমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এরপর রাত গড়িয়ে সকাল পর্যন্ত লাঠিসোঁটা, দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে এলাকার নিরিবিলি পরিবেশে আচমকা দু–তিন দফা গুলি চলার শব্দ শোনা যায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘর থেকে বের না হলেও মোবাইলে ভিডিও করে ঘটনাস্থলের পরিস্থিতি ধারণ করেন। পরে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ডজন মানুষকে দুই দলে ভাগ হয়ে বিরোধপূর্ণ জমির আশপাশে অবস্থান নিতে দেখা যায়।

ভিডিওচিত্রে দেখা যায়, রাস্তার পাশের ফাঁকা মাঠসংলগ্ন জায়গাটিকে ঘিরে দুই পক্ষই একে অপরকে ধাওয়া–পাল্টা-ধাওয়া করছে। কেউ লাঠি হাতে, কেউবা ইটপাটকেল ছুড়ে প্রতিপক্ষকে চাপের মুখে ফেলতে চেষ্টা করছে। গোলাগুলির শব্দ ভিডিওতে স্পষ্ট শোনা না গেছে।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বেশ কয়েকদিন ধরে জায়গাটি দখল নিয়ে উত্তেজনা তৈরি ছিল। দুই পক্ষই দাবি করছিল—জমির মালিকানা তাদের। এর মাঝেই ভোরের গুলির ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা অভিযোগ করেন, সংঘর্ষ শুরু হওয়ার পর দীর্ঘ সময় পুলিশকে দেখা যায়নি, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয়রা বলেন, দিনের বেলা বহু মানুষ এলাকাটি এড়িয়ে চলে যান। দোকানপাট আংশিক বন্ধ থাকে। শিশু–কিশোরদের মাঠে নামতে নিষেধ করা হয়। গোলাগুলি ও সংঘর্ষের খবরে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় প্রবেশ করে উত্তেজনা কমানোর চেষ্টা করেন।

এ ঘটনায় হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে কয়েকজনের আহত হওয়ার আশঙ্কা স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

খুলশী থানার ওসি মো. আরিফুল ইসলাম গোলাগুলির খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ