ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ পার হলো পাকিস্তান ও চীনের দুই এলএনজি ট্যাংকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১১:০২:১৯
হরমুজ পার হলো পাকিস্তান ও চীনের দুই এলএনজি ট্যাংকার হরমুজ পার হলো পাকিস্তান ও চীনের দুই এলএনজি ট্যাংকার
নিজস্ব প্রতিবেদক:
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হয়ে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ট্যাংকার পাকিস্তান ও চীনের উদ্দেশে রওনা হয়েছে।

সমুদ্রযান চলাচল ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাহাজ চলাচল ও সমুদ্রযানসংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলার এবং এলএসইজি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, বাহামা দ্বীপপুঞ্জের পতাকাবাহী এলএনজি ট্যাংকার ‘ফুওয়াইরিত’ বর্তমানে হরমুজ প্রণালি অতিক্রম করছে। আগামী মঙ্গলবারের মধ্যে এটি পাকিস্তানে তার পণ্য খালাস করবে বলে সময়সূচি নির্ধারিত রয়েছে। জাহাজটি গত মার্চ মাসে কাতারের রাস লাফান টার্মিনাল থেকে এলএনজি বোঝাই করেছিল।

রয়টার্স আরো জানিয়েছে, ‘আল রাইয়ান’ নামের দ্বিতীয় আরেকটি এলএনজি ট্যাংকারও একইভাবে এই কৌশলগত সমুদ্রপথ সফলভাবে পার হয়ে এসেছে। কাতারের রাস লাফান থেকে পণ্য বোঝাই করার পর গত ২২ মে জাহাজটিকে শেষবারের মতো পারস্য উপসাগরে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালির বাইরের সমুদ্রসীমায় অবস্থান করছে। আগামী ২৭ জুন জাহাজটি চীনে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ