ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা, নারীসহ আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১০:৫৯:৪৬
মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা, নারীসহ আহত একাধিক মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা, নারীসহ আহত একাধিক
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোংলা উপজেলার উলুবুনিয়া ৭ নম্বর ওয়ার্ডে চাঁদা দাবিকে কেন্দ্র করে ভয়ংকর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলায় লিটন গাজী ও ইসমাইলসহ একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে রোববার রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় নারী-পুরুষ নির্বিশেষে কয়েকজন গুরুতর আহত হন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাহাদাত ওরফে ছোট্ট মোড়ল, মুজাহিদ, মিন্টু, রাজিব, ছবুর গাজী, লিটন, টিটু, বনি, লতিফা বেগম, ইউসুব, মতিয়া, উসনা বেগম, পারভিন বেগম, রাবেয়া বেগম, ছানিসহ আরও একাধিক ব্যক্তি।

এলাকাবাসীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এছাড়া অভিযুক্তরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগেও অভিযুক্তরা লিটন গাজীর কাঁকড়া ছিনতাই করেছিল এবং দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

হামলার সময় লিটন গাজীর পরিবারের অন্তত ১১ জন সদস্য গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ঘরে থাকা মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যাওয়া হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে গুরুতর আহত লিটন গাজী মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ