ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ দলেই বড় ধরনের বিদ্রোহের মুখে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১০:২৯:৩২
নিজ দলেই বড় ধরনের বিদ্রোহের মুখে ট্রাম্প নিজ দলেই বড় ধরনের বিদ্রোহের মুখে ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক:
চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অসন্তোষের জেরে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতাদের কাছ থেকে বড় ধরনের বিরোধিতার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিনিধি প্যাটি কুলহানে এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ ক্রমেই বাড়ছে। কংগ্রেসে তার নিজস্ব দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অন্য দিকে, সাধারণ ভোক্তারা বলছেন এই যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই বা এটি লড়ার মতো কোনো যুদ্ধ ছিল না।

বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সিংহভাগ মানুষই এই যুদ্ধ পছন্দ করছেন না। কেবল ‘মাগা রিপাবলিকান’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) হিসেবে নিজেদের পরিচয় দেওয়া গোষ্ঠীটিই এই যুদ্ধকে প্রয়োজনীয় বলে মনে করছে।

যুক্তরাষ্ট্রে সামনেই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ কংগ্রেস সদস্যদের কাছে অনবরত ফোন করে নিজেদের অসন্তোষ প্রকাশ করছেন। জনগণের এই তীব্র ক্ষোভের কারণে কংগ্রেসের নিজ দলীয় সদস্যদের কাছ থেকেই ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বড় ধরনের এই রাজনৈতিক প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ