কক্সবাজারে জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারে জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
কক্সবাজারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং নারীদের নেতৃত্বকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হয়েছে
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা।
রবিবার (৪ মে) সকাল ১০টায় কক্সবাজার অরুণোদয় স্কুল সভাকক্ষে এন জেড একতা মহিলা সমিতি ও জাগো নারী উন্নয়ন সংস্থা কতৃক আয়োজিত, প্রকল্প-এম্পাওয়ার: ওমেন ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট সোসাইটিজ (ফেইজ-২) এর অধীনে ইউ এন ওমেন এর অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভবনা জেলা পর্যায়ে মতবিনিময় সভায় মাঠপর্যায়ের উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনজিও সেল এর প্রধান) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজহার উদ্দিন।
সভায় এন জেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন কক্সবাজার জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, মানুষের জন্য ফাউন্ডেশনের (লিড জেন্ডার এন্ড ডাইভারসিটি) মহুয়া লিয়া ফালিয়া।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মানুষের জন্য ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নারীসহ অন্য ভুক্তভোগীদের সক্ষমতা বৃদ্ধি করার কাজ করে।
জলবায়ু পরিবর্তন ও পানিসংকট সরাসরি নারীর বিপণ্নতার সঙ্গে সম্পর্কিত। উপকূলীয় অঞ্চলে নারীরা পানির জন্য দূরে যেতে বাধ্য হন, যা তাঁদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাকে ঝুঁকির মধ্যে ফেলে। প্রজনন স্বাস্থ্য সমস্যা আরও জটিল হয়ে উঠছে।
অনেক নারী মাসিকজনিত ব্যথায় জরায়ু অপসারণে বাধ্য হচ্ছেন, যা আমাদের সামাজিক ও স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে। এ ছাড়া পারিবারিক নির্যাতন, আর্থিক দুর্বলতা ও মানসিক চাপ নারীদের জন্য ত্রিমুখী ঝুঁকি তৈরি করেছে।
প্রধান অতিথি বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে সব মানুষ ক্ষতিগ্রস্ত হলেও নারীর ওপর ক্ষতির মাত্রা অনেক বেশি এবং ভিন্ন মাত্রার। এই সত্য আজ বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব ভুক্তভোগী দেশে প্রতিষ্ঠিত।
সহযোগিতামূলক প্রচেষ্টা এবং সম্মিলিত পদক্ষেপ আরও স্থিতিস্থাপক এবং টেকসই বিশ্ব বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কক্সবাজার জেলায় চরম ঝুঁকির মধ্যে থাকা মানুষের জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চ্যালেঞ্জ। জলবায়ু ঝুঁকিতে থাকা মানুগুলোকে বাঁচাতে না পারলে বিশ্বসভ্যতাই হুমকির মুখে পড়বে।
মৌলিক উদ্দেশ্য হলো, প্রান্তিক পর্যায়ে নারী পরিচালিত সংগঠন সমূহকে শক্তিশালী করা এবং সরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় তাদের ভুমিকা জোরদার করে নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা।
আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাতা সংস্থা ইউ এন ওমেন এবং সহযোগি প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন, এন জেড একতা সমিতি সমাজ সেবা মূলক কাজ বাস্তবায়ন করার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ, নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ, নারী নেত্রী, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স