র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৬০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৬০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৬০ কেজি গাঁজাসহ
০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা
মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন
অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের
সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি
নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ|
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কায়েমপুর বাজারে অব¯’ানকালে অদ্য ২৪/০৫/২০২৬ খ্রি.
তারিখ আনুমানিক রাত ০২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ
০১টি সাদা রংয়ের পিকআপযোগে কসবা টু কুটি চৌমুনী বাইপাস সড়ক হয়ে ঢাকার
দিকে যা”েছ| উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ০২.৪০ ঘটিকার
সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কায়েমপুর এলাকায় পাকা রাস্তার উপর চেকপোষ্ট
¯’াপন করে| উক্ত চেকপোস্ট পরিচালনা কালে একটি সাদা রংয়ের পিকআপ থামানোর জন্য
সিগন্যাল দিলে র্যাবের উপ¯ি’তি টের পেয়ে চালক পিকআপ নিয়ে দ্রুত পালানোর
চেষ্টাকালে তাকে আটক করা হয়| আটকক...ত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে
জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে| পরবর্তীতে তার দেখানো মতে পিকআপ এর
পিছনের বডিতে রক্ষিত ০৩টি লালচে কমলা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রংয়ের স্কচ টেপ
দ্বারা মোড়ানো অব¯’ায় ৬০ কেজি গাঁজা এবং পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়|
গ্রেফতারক...ত ব্যক্তি- মোঃ আরিফুর রহমান শিপন (২৭), পিতা- মোঃ জয়নাল আবেদিন, সাং-
মীরের সরাই, থানা ও জেলা- মুন্সিগঞ্জ|
গ্রেফতারক...ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী
এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল|
পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারক...ত ব্যক্তি ও
জব্দক...ত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও মাদকের
বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান
অব্যাহত রয়েছে|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স