ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ২১:৩২:৩৫
​বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু ​বুড়িচংয়ে ধান বুঝাই অটোরিকশার চাপায় কলেজের অফিস সহায়কের মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।। 

রোববার ২৪ মে কুমিল্লার বুড়িচং - রামপুর পোস্ট অফিস সড়কের গোবিন্দপুর শ্রীপুর গোমতীনদীর প্রতিরক্ষা বাঁধের নীচে ধান বুঝাই অটোরিকশা নিয়ে উপরে উঠার সময়  অটোরিকশা উল্টে চাপা পড়ে এক কলেজ সহায়ক আব্দুল মান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আব্দুল মান্নান কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজ হিসাব রক্ষক নজরুল ইসলাম জানান  বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকা পুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অফিস সহায়ক মোঃ আব্দুল মান্নান (৫৫) রোববার সকালে ৩ টি অটোরিকশা যোগে ১০ মন ধান বুঝাই করে অটোরিকশা যোগে কংশনর বাজার বিক্রি করার জন্য যায়। এর মধ্যে বুড়িচং - রামপুর পোস্ট অফিস সড়কের পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর শ্রীপুর এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের নীচ থেকে অটোরিকশা নিয়ে আব্দুল মান্নান বাঁধের উপর উঠার সময় অটোরিকশা উল্টে তার উপর পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ১ ছেলে ১ মেয়ে  রয়েছে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন এ বিষয়ে কেউ আমাকে জানায় নি। আমাদের কে জানালে আইনগত সহায়তা করব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ