ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বোয়ালিয়া গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৯:৪২:২৯
​বোয়ালিয়া গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ​বোয়ালিয়া গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গরুর হাটে সরকারি নির্ধারিত রশিদের মূল্য উপেক্ষা করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। হাটে আগত ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতি গরুর জন্য সরকারি নির্ধারিত রশিদের মূল্য ৪০০ টাকা হলেও বাস্তবে আদায় করা হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। এতে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে হাটে আসা ব্যবসায়ীদের মধ্যে।

ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত খাজনা আদায়ের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই অভিযোগ করেন, প্রতিবাদ করতে গেলে নানা ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হচ্ছে। ফলে নিরুপায় হয়েই অতিরিক্ত টাকা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন তারা।

স্থানীয় সচেতন মহল বলছে, ঈদুল আজহা সামনে রেখে পশুর হাটগুলোতে এমন অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। সরকারি নির্ধারিত রেট অমান্য করে অতিরিক্ত অর্থ আদায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার শামিল।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে জরুরি তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ