ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যান চালক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৮:৫৮:৫২
নলডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যান চালক নিহত, আহত ১ নলডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যান চালক নিহত, আহত ১
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. খেজমত আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. রফিকুল ইসলাম (৪২)।

রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খেজমত আলী আঁচড়াখালি গ্রামের মরহুম মাজম আলীর ছেলে এবং আহত রফিকুল ইসলাম একই গ্রামের মরহুম সমসের আলীর ছেলে। তারা দু’জনই ভাংরি মালামালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাংরি মালামাল ক্রয় করে বাড়ি ফেরার পথে আঁচড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ট্র্যাকভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমত আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনতা পাটুল বাজার এলাকা থেকে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ