ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৮:৫০:৩৯
​‎হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান ​‎হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব-৯, হবিগঞ্জ। শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

‎প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল সাপোর্ট টিম কাজ করছে। এ টিমের মাধ্যমে হাট এলাকায় সার্বক্ষণিক নজরদারি, টহল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

‎তিনি জানান, হাটে জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমার চক্রের তৎপরতা রোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

‎কমান্ডার আরও বলেন, হাট-বাজার ও মহাসড়ক এলাকায় চাঁদাবাজি, টিকিট কালোবাজারি এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান
‎চালানো হচ্ছে। ঈদ উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই র‍্যাবের মূল লক্ষ্য।

‎র‍্যাব-৯-এর পক্ষ থেকে পশুর হাটে আগত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ