ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৮:৩৫:০৮
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় সুমন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলাস্থ পৌর ট্রাক টার্মিনালে তার উপর হামলা চালায় হাতেম (৩০) নামের এক মাদকসেবী।

শনিবার রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের নারায়ণের ছেলে।

অভিযুক্ত হাতেমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পৌর টার্মিনালের চালক-শ্রমিকরা। হাতেম ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এলাকার আলিমুদ্দিনের ছেলে।

ট্রাক টার্মিনালের শ্রমিকরা জানান, সুমন ও হাতেম টার্মিনাল সংলগ্ন বোডবাড়ী এলাকায় নুরি মিয়ার বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া বাসায় থাকতেন। হাতেম সবসময় ঘরে বসে মাদক সেবন করতো। সুমন মাদক সেবনের প্রতিবাদ করে বাড়ির মালিককে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে টার্মিনালের সামনে পৌঁছালে হাতেম পেছন থেকে কাঠের টুকরো দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে সুমন মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তার অবস্থার অবনতি হলে রাজধানীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, রাতে বিষয়টি জানতে পেরেছি। হত্যার ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ