ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে রামিসা হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৭:৫১:২৯
রংপুরে রামিসা হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন রংপুরে রামিসা হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
শিশু শিক্ষার্থী রামিসা হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে।

রোববার সকালে নগরীর প্রেসক্লাবের সামনে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এই মানববন্ধন হয়। এসময় বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা শিক্ষার্থী রামিসা হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। জেন্ডার সমতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, নারী অধিকারকর্মী এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য দেন এক্সিকিউটিভ ডিরেক্টর সীডের সারথি সাহা, কনভেনার বিভাগীয় নাগরিক প্ল্যাটফর্ম ডেমোক্রেসিওয়াচের মঞ্জুশ্রী সাহা, বিভাগীয় নাগরিক প্লাটফর্ম ডেমোক্রেসিওয়াচের সদস্য খন্দকার ফখরুল আলম বেঞ্জু, জেলা নাগরিক প্লাটফর্মের শমসেরা বিলকিস, জাহানারা বেগম, মহিলা পরিষদের সভাপতি রুম্মানা জামান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ