ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৭:৩০:৩৭
কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় আহত শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। ওইদিন সকালে কিশোরগঞ্জ - ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে ।



মরিয়ম উপজেলার বানিয়াগ্রাম তেভাগা গ্রামের আনিছ মিয়ার মেয়ে। ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ।

 

নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন জানান, সকালে বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাস চাপা দেয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ