ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ আটক ১ ‎মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৭:১৬:০৩
চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ আটক ১ ‎মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ আটক ১ ‎মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ


‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান জব্দ করা হয়।

‎শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় চুনারুঘাট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

‎পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় এসআই মো. কামরুল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চুনারুঘাট-নতুনব্রীজ সড়কের বকুল ফুল ফুড সুইট নামের একটি দোকানের সামনে চেকপোস্ট বসান। এ সময় চুনারুঘাট থেকে নতুনব্রীজগামী একটি নীল রঙের ডিআই পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক আল আমিন বক্স (৩৫)কে আটক করা হয়। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা জব্দের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২১-৯৯৩২ নম্বরের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

‎চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ