ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকিং নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আদমদীঘিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৭:১২:১০
ইসলামী ব্যাংকিং নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আদমদীঘিতে মানববন্ধন ইসলামী ব্যাংকিং নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আদমদীঘিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংকিং নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ-বগুড়া মহাসড়কে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী ব্যংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন—ইসলামী ব্যংক গ্রাহক আহসান হাবিব পল্টু, আব্দুল মান্নান, মির্জা আবুল কালাম আজাদ, নাসরিন বুলবুল, আহসান হাবিব তুহিন প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক ধ্বংসকারী এস আলম গ্রুপকে ব্যাংকে পুনরায় স্থাপন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে চলেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের আস্থাভাজন ইসলামী ব্যাংককে রক্ষা করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ