ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৭:০৮:৪৭
ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সাগরিকা খাতুন ওরফে বুলবুলি (৩২) ক‌রিমপুর গ্রামের শিমুল মিয়ার মেয়ে।

‎সাগ‌রিকার স্বজনেরা জানান, দিনমজুর স্বামী শিমুল মিয়া পারিবারিক কলহের জেরে ২৩ মে ‌শ‌নিবার মধ্যরাতে স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত, পাসহ শরীরের ভিভিন্ন স্থানে আঘাত করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাগরিকাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়।

‎ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ