গলাচিপায় লড়িচাপায় ঠিকাদার নিহত
গলাচিপায় লড়িচাপায় ঠিকাদার নিহত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বন্ধুর ভগ্নিপতির জানাজা নামাজের যাওয়ার পথে মিজানুর রহমান মিজুর নামের এক ঠিকাদার লড়িচাপায় নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১১টার দিকে বরিশাল হাসপাতালে চিাকৎসারত অবস্থায় মিজুর মৃত্যু হয়। অপর বন্ধু সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের চরখালী গ্রামে।
নিহত ঠিকাদার পটুয়খালী সিএন্ডবি রোডের মো. রফিক হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান মিজু এবং তার বন্ধু একই এলাকার আ. লফিতফ মৃধার ছেলে মো. সাগর মৃধা।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার এসব তথ্য নিশ্চিত করেন।
হতাহতের পরিবারের সূত্র জানা গেছে, শনিবার বিকালে সাগর মৃধার ভগ্নিপতি মো. হাবিবুর রহমানের জানাজা নামাজে অংশ নিতে তার বন্ধু মিজুকে নিয়ে গলাচিপার চরখালী গ্রামের উদ্দেশ্যে পটুয়াখালী থেকে রওয়ানা হন। পথিমধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে উত্তর চরখালী এলাকায় পৌঁছলে মালামালবাহি একটি লরির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় সাগর ও মিজু।
পরে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজুর মৃত্যু হয়। অপরদিকে সাগরের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান মিজু নিহত এবং সাগর গুরুতর আহত হবার খবরটি জানতে পেরেছি তবে যেহেতু মারা গেছে বরিশাল মেডিকেলে এবং তার বাড়ী পটুয়াখালী শহরে যেকারণে এই মুহুর্তে আমাদের করণীয় তেমন কিছু নাই, তারপরেও যদি নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স