ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৩:৩৬:৫৯
খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের লাশ উদ্ধার খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
খুলনার হরিণটানা থানার জয়খালী উত্তরপাড়ায় মসজিদের বারান্দা থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 
মৃত ডালিম গাজী (৪০) কয়রা উপজেলার আব্দুর শেখ গাজীর ছেলে।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জয়খালী ব্রিজের আগে জয়খালী উত্তরপাড়া বায়তুল মা’মুর জামে মসজিদের গেটের ভেতর লাশ দেখতে পান ইমাম মো. সোহরাব হোসেন। পরে তিনি হরিণটানা থানা পুলিশকে অবহিত করেন।

 
হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ