ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীর ঝুলন্ত সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১২:০৭:১৮
রাজস্থলীর ঝুলন্ত সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার রাজস্থলীর ঝুলন্ত সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার
নিজস্ব প্রতিবেদক:
টেকসই সংস্কারের অভাবে চরম ঝুঁকিতে পড়েছে ‘সিম্বল অব রাজস্থলী’ খ্যাত রাঙামাটির রাজস্থলী উপজেলার একমাত্র ঝুলন্ত সেতুটিতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। সেতুটির পাটাতনের কাঠ ভেঙে যাওয়ায়, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কোমলমতি শিক্ষার্থীসহ শত শত স্থানীয় জনসাধারণ।

সেতুটি ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন এবং উপজেলা সদরের ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের হাজার হাজার মানুষের সংযোগস্থল হওয়ায়, স্থানীয় বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কোমলমতি শত শত শিক্ষার্থীরা এটি ব্যবহার করে থাকে। এছাড়াও এলাকার বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যমও এটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন টেকসই এবং বড় কোনো সংস্কার না হওয়ায়, সেতুর মূল পাটাতন নড়বড়ে হয়ে গেছে। বিভিন্ন অংশের কাঠ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, জোড়াতালির সংস্কার না করে দ্রুত বড় বাজেটের মাধ্যমে সেতুটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা জরুরি। এতে করে উপজেলার হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি ও জীবনঝুঁকি দূর হবে।

এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি এড়াতে আমরা আপাতত সেতুটি স্বল্প পরিসরে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। তবে বড় কোনো বাজেট না আসা পর্যন্ত এই সেতুর স্থায়ী ও টেকসই সংস্কার সম্ভব হচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ