ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১১:৩৮:৪২
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, মোজতবা কিয়ান নামের ওই ব্যক্তি ইরানের প্রতিরক্ষা শিল্প সম্পর্কিত তথ্য ‘শত্রুপক্ষের’ কাছে পাঠাচ্ছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ মাসের দ্বিতীয় সপ্তাহে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মিজান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এরফান শাকুরজাদেহ। তিনি স্যাটেলাইট-সংক্রান্ত কার্যক্রমে যুক্ত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করতেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ