ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১১:০৫:১৮
যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি-ছাত্রদল-যুবদলের হামলার পর ছাত্রদলের নেতারা এনসিপির ২২ জনের নামে মামলা করে। ওই মামলায় অয়ন রহমান খানকে আসামি হিসেবে উল্লেখ করা হয়।

 
 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরেরর জনতা ক্লিনিকে চিকিৎসাধীন বাবার শয্যাপাশে অবস্থানরত অয়ন রহমান খানকে তুলে নিয়ে যায় ডিবি পরিচয়দানকারী ব্যক্তিরা। অয়নের বোন জেরিন আঁখি এসব তথ্য জানান।

 

এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বলেন, মিথ্যা মামলায় তুলে নিয়ে যাচ্ছে অথচ আমাদের মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই সরকার পুরোনো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতোই আচরণ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ