আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট পরিদর্শন এবং ঈদযাত্রা নিবির্ঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১০।*
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট পরিদর্শন এবং ঈদযাত্রা নিবির্ঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১০।*
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট পরিদর্শন এবং ঈদযাত্রা নিবির্ঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১০।*
। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সবধরণের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিবির্ঘ্ন করতে এবং ঈদের ছুটি শেষে ঢাকামুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে। র্যাবের এই অভিযান ও কার্যক্রম দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।
অদ্য ২৩/০৫/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানী সংলগ্ন কেরাণীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
ঈদকে কেন্দ্র করে পশুর হাটসমূহে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হাট এলাকায় ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পশুবাহী যানবাহনের নিবির্ঘ্ন চলাচল ও সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে র্যাব-১০ কাজ করছে।
। হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার জন্য এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র্যাব সদস্য বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
এছাড়াও ভ্রমণকালে নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনে একই সঙ্গে লঞ্চ-স্টিমার-স্পিডবোটসহ অন্যান্য নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। ট্রেন যাত্রীদের প্রতি ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হল।
। সর্বোপরি ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে র্যাব সদস্যগণ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে নিয়োজিত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স