ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ০০:০৫:২২
কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ
 
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি।
 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের মেহনতী ও অসহায় মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে )সকাল ১০টায় উপজেলার  শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে নিজ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোঃ ওসমান গনি। এই ইউনিয়নে প্রায় ১ হাজার পরিবারের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আযম দুলাল, উপজেলা বিএনপি'র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম উজ্জ্বল, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক আলম সিপাহীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় হাজী মোঃ ওসমান গনি বলেন, ঈদ মানে শুধু আনন্দ উদযাপন নয়, ঈদ মানে একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। আমাদের সমাজে অনেক পরিবার আছে, যারা আর্থিক সংকটের কারণে ঈদের আনন্দ ঠিকভাবে উপভোগ করতে পারে না। তাদের কথা চিন্তা করেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আমি বিশ্বাস করি, সমাজের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে কোনো পরিবারই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ