ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​জেলা কার্যালয়ের চরম অবহেলা ও দায়িত্বহীনতায় বেতন-ভাতা বঞ্চিত ইসলামিক ফাউন্ডেশনে কর্মরতরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৩ ২২:৫৩:২৯
​জেলা কার্যালয়ের চরম অবহেলা ও দায়িত্বহীনতায় বেতন-ভাতা বঞ্চিত ইসলামিক ফাউন্ডেশনে কর্মরতরা ​জেলা কার্যালয়ের চরম অবহেলা ও দায়িত্বহীনতায় বেতন-ভাতা বঞ্চিত ইসলামিক ফাউন্ডেশনে কর্মরতরা

হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

 পবিত্র ঈদুল আজহা আমাদের যখন মানুষের দোরগোড়ায় কড়া নাড়ছে সেই আনন্দের মুহূর্তেও বান্দরবান ও নাইক্ষ্যংছড়িতেও কর্মরত মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার এবং শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় কুরবানি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন,

'আমাদের এই মানবিক দুঃখ ও কষ্টগুলো বোঝার বা অনুধাবন করার মতো যেন কেউ নেই! অত্যন্ত স্পষ্টভাবেই বলা যায়, জেলা কার্যালয়ের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই আজ আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে যাচ্ছি। শতভাগ নিশ্চিত করেই বলা যায়, এই অচলাবস্থার জন্য সম্পূর্ণভাবে জেলা কার্যালয়ের গাফিলতিই দায়ী।'

বছরের অতি গুরুত্বপূর্ণ একটি উৎসবের সময়ে আমাদের পরিবার পরিজন নিয়ে যে দুর্দশায় পড়তে হচ্ছে, তার দায়ভার কে নেবে? এমন প্রশ্র জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সৃষ্ট অবস্থার জন্য  তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে এই সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ