ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৩ ১৯:৪৭:৩১
গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ফেইজ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. অলিউল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ, রুপালী ব্যাংকের গলাচিপা শাখার ব‍্যব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, গলাচিপা উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুম, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, এই জনগোষ্ঠীর কামার, কুমার, নাপিত, লোকজ শিল্পী, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে জীবনযাপন করে থাকেন। প্রান্তিক এসব মানুষরা অবহেলিত অবস্থায় রয়েছেন। তারা আরো বলেন, উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অনেকে আবার পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে সরকার কর্মসূচি নিয়েছে যাতে তাদের অবস্থার পরিবর্তন ঘটে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ