ঝিনাইদহে নাসিরুদ্দিন পাটোয়ারী ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: ন্যাশনাল ওলামা এলায়েন্সের তীব্র নিন্দা ও প্রতিবাদ
ঝিনাইদহে নাসিরুদ্দিন পাটোয়ারী ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: ন্যাশনাল ওলামা এলায়েন্সের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব নাসিরুদ্দিন পাটোয়ারী এবং তাঁর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর সংঘটিত অতর্কিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে ন্যাশনাল ওলামা এলায়েন্স।
একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এমন কাপুরুষোচিত হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সহিংসতা কেবল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ নয়, বরং সুস্থ রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক চর্চা ও নাগরিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। ইসলাম কখনোই অন্যায় সহিংসতা, জুলুম ও অরাজকতাকে সমর্থন করে না; বরং শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়।
আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি— এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং হামলার মূল পরিকল্পনাকারী ও সরাসরি জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়। পাশাপাশি আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করাও অত্যন্ত জরুরি।
আমরা এই হামলায় আহত জনাব নাসিরুদ্দিন পাটোয়ারীসহ সকল নেতাকর্মীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি এবং দেশে শান্তি, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স