ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৩ ১৭:২৫:১০
​মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে আট কেজি গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২২ মে) বিকেলে পাতারহাট লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌরসভার বদরপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে আলম খান (৩৭) এবং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেরচর এলাকার হানিফ রাড়ীর ছেলে শাকিল রাড়ী (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আলীমাবাদ এলাকা থেকে ট্রলারযোগে গাঁজা নিয়ে পাতারহাটের উদ্দেশ্যে রওনা দেন ওই দুই মাদক কারবারি। 

গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই পাতারহাট লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রলার থেকে দুইটি ব্যাগ নিয়ে নামার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। 

এ সময় ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন জানান, আট কেজি গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 শনিবার দুপুরে ওই মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ