আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হতে পারে - সৈয়দ জয়নুল আবেদীন এমপি
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হতে পারে - সৈয়দ জয়নুল আবেদীন এমপি
নিজস্ব প্রতিবেদক
* দলীয় কর্মীদের মব নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার জনসমর্থন হারাবে -
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হতে পারে উল্লেখ করে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে যেভাবে দলীয় নেতাকর্মীরা মব সৃষ্টি করে যাচ্ছে তা জনমণে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, “দলীয় কর্মীদের মব নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার জনসমর্থন হারাবে”। জনগণ যদি কোনো দল বা সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তবে ঐ দল বা সরকার দেউলিয়া হয়ে যায়।
যেমনটি হয়েছে আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগ নিজেদেরকে এশিয়ার সর্ববৃহৎ দল দাবি করতো সেই আওয়ামী লীগের আজ অস্বিস্ত খূঁজে পাওয়া যায় না। কারণ আওয়ামী লীগ জনগণের বিপক্ষে গিয়ে নিজেদের চিন্তা-চেতনা জনগণের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। আজও যারা জনগণের বিপক্ষে গিয়ে নিজস্ব দলীয় চিন্তা-চেতনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হতে পারে। শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী মধ্য থানার উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সরকারকে সতর্ক করে বলেন, ১৭ বছর দেশে ঢুকতে পারেননি। ফেরারীর জীবন কাটিয়েছেন বিদেশে। ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করার কারণে দেশে আসতে পেরেছেন, ক্ষমতায় বসতে পেরেছেন। তাই ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানী না করে গণভোটের রায় মেনে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
কদমতলী মধ্য থানা আমীর মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আশ্রাফুল আলম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা এ বি এম আহসান ফারুক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স