ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​চুরির অপবাদে নববধূর মৃত্যু, শাশুড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৩ ১৫:৩৩:২৮
​চুরির অপবাদে নববধূর মৃত্যু, শাশুড়ি গ্রেফতার ​চুরির অপবাদে নববধূর মৃত্যু, শাশুড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে বিষপানে রুপা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি শরিফা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুপা আক্তার উপজেলার ঘাগড়া ইউনিয়নের সানকিডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঘর থেকে ১০ হাজার টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় রুপাকে সন্দেহ করে স্বামী ও শাশুড়ি তাকে মানসিক নির্যাতন ও গালমন্দ করেন। এ নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে শুক্রবার সকালে সবার অগোচরে বিষপান করেন তিনি।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাশুড়ি শরিফা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ