ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৩ ০০:০১:৫৮
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২ রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
 
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬১) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহল বাড়ি এলাকার মৃত নয়ন শেখের ছেলে।
 
জানা যায়-- সকালে মুক্তা সিনেমা হলের সামনের সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি চলন্ত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন এবং মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
 
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন,উপজেলার নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক (১৫)। হাসপাতালে নেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো 


হয়েছে।
 
 ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান-- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ