ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈশ্বরগঞ্জে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ২২:১৫:০০
​ঈশ্বরগঞ্জে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন অনুষ্ঠিত ​ঈশ্বরগঞ্জে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল নোমান 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভা'র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ মে, ২০২৬) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সাংবাদিক , শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

“শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই” — এ স্লোগানে মুখরিত হয়ে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা-এর সাধারণ সম্পাদক আর. কে. রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মনসুর আহমেদ ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, সাবেক সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল, সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান ফারুক এবং সাংস্কৃতিক কর্মী জান্নাতুন নাহার নুপুর প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন   প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রুমী, সাংবাদিক হাবিবুর রহমান, সদস্য আব্দুছ সামাদ শিমুল, সাংবাদিক ও প্রথম আলো বন্ধুসভার সদস্য,আব্দুল্লাহ্ আল নোমান,ব্যবসায়ী চাঁন মিয়া, প্রভাষক উমর ফারুক, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সমাজে শিশু ও নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ