ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈদুল আজহা ঘিরে রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ, নগরজুড়ে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ২০:১১:১৭
​ঈদুল আজহা ঘিরে রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ, নগরজুড়ে প্রস্তুতি ​ঈদুল আজহা ঘিরে রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ, নগরজুড়ে প্রস্তুতি
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন, দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ এবং স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন| এবার প্রথমবারের মতো মহানগরীর প্রতিটি মুসলিম পরিবারকে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে| পাশাপাশি কোরবানির চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানাগুলোকে ৬০ হাজার কেজি লবণ প্রদান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা এবং ঈদে ঘরমুখো রেলযাত্রীদের সেবায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে|

রাসিক সূত্রে জানা গেছে, প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে নগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে| এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় দুটি পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য বড় একটি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে| গত ২১ মে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়|

রাসিক আরও জানিয়েছে, কোরবানির চামড়া সংরক্ষণের জন্য রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ৬০ হাজার কেজি লবণ বিতরণ করা হচ্ছে| একই সঙ্গে নগরীতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সহায়তায় মাঠে কাজ করছেন রাসিকের কর্মীরা|

ঈদের জামাত উপলক্ষে হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ছয়টি ঈদগাহে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নামাজ অনুষ্ঠিত হবে| এছাড়া ঈদে ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তায় রাজশাহী রেলওয়ে স্টেশনে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন তিন শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন রাসিকের ৩৬ জন শ্রমিক| তারা যাত্রীদের লাগেজ ও আসবাবপত্র বহনে সহায়তা করবেন|

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে রাসিক| বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে জনসচেতনতামূলক লিফলেট| নগরীর মসজিদগুলোর ইমামদের মাধ্যমেও পরিচ্ছন্নতা ও ¯^াস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে| এ ছাড়া পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড সচিব, সুপারভাইজার ও সংশ্লিষ্টদের নিয়ে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন রাসিক প্রশাসক|

রাসিকের এসব উদ্যোগকে ¯^াগত জানিয়েছেন নগরবাসী| নগরীর বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, কোরবানির মাংস সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ সময়োপযোগী সিদ্ধান্ত| গৃহিণী শারমিন আক্তার বলেন, এ উদ্যোগ সাধারণ মানুষের অনেক উপকারে আসবে| স্কুলশিক্ষক সোহেল রানা বলেন, প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার ও চামড়া সংরক্ষণে লবণ প্রদান নিঃসন্দেহে জনকল্যাণমূলক উদ্যোগ| আরেক বাসিন্দা রোকসানা বেগম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়|

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি| প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগগুলো পচনশীল, যা কিছুদিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে|
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে| নগরবাসীর সহযোগিতায় ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দিতে আমরা আশাবাদী|#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ